অবহিতকরণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণ, দরিদ্র ও অধিকারবঞ্চিত নারীদের আইনগত ও আর্থসামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে গতকাল বুধবার সকালে অবহিতকরণ সভা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা বাঁচতে শেখার উদ্যোগে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. লোকমান হোসেন। বক্তব্য দেন ইউপি সদস্য লাবিব উদ্দিন, উপজেলা প্রকল্প সমন্বয় কর্মকর্তা মতিয়ার রহমান, মাঠ কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ।