অবহিতকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রোগ্রাম কর্মসূচি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) উদ্যোগে বেসরকারি সংস্থা ওছাপ বাংলাদেশের সহযোগিতায় ডিএফআইডির অর্থায়নে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম। ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুবুর রাব্বানীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্যে মূল বিষয় উপস্থাপন করেন ওছাপ রাজবাড়ী জেলা হাইজিন কর্মকর্তা আবদুল মতিন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি|