অবহিতকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় গাজীপুরে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদানের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের সভাকক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। গাজীপুরের সিভিল সার্জন আলী হায়দার খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহম্মেদ। সভায় মূল বক্তব্য উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক এ কে এম শামছুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, এস এম গোলাম কাউসার প্রমুখ।