অবহিতকরণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষমতায়নের মাধ্যমে অতিদরিদ্র ও আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে পরিচালিত স্টেপস টুওয়ার্ডস ইমপাওয়ারমেন্ট অব দি পুওর নামে কর্মসূচির অবহিতকরণ সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। জার্মানির দাতা সংস্থা আন্ধেরী-হিলফীর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা সার্ভিস ইমারজেন্সি ফর রুরাল পিপল (সার্প) জেলার দুটি উপজেলার চারটি ইউনিয়নে ওই কর্মসূচি বাস্তবায়ন করছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান তৈমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউএনও আশরাফুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান ফোরাতুন নেহার প্রমুখ বক্তব্য দেন। ঠাকুরগাঁও প্রতিনিধি|