অবহিতকরণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে অনলাইন এমপিও বিষয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কবি জসীমউদ্দীন হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের উপপরিচালক গৌর চন্দ্র মণ্ডল। জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কাদেরদী কলেজের অধ্যক্ষ নূরুজ্জামান মোল্লা, বাকীগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান প্রমুখ। এ সভায় ফরিদপুর জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ৩৬০ জন শিক্ষক অংশ নেন। ফরিদপুর অফিস|