প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করার জন্য গতকাল সোমবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে মালিক, চালক ও মালিক সমিতির কর্মকর্তাদের উপস্থিতিতে এক অবহিতকরণ সভা হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার উদ্যোগে সভায় দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের সহকারী পুলিশ সুপার সুলায়মান মিয়া, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া ও দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়েদুল আলম উপস্থিত ছিলেন। আয়োজকদের সূত্রে জানা গেছে, দুর্ঘটনা কমানোর জন্য এ সভার আয়োজন করা হয়।