অবহিতকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে কর-বিষয়ক ক্যাম্পেইনারদের জন্য এক অবহিতকরণ সভা গতকাল রোববার বিকেলে স্থানীয় মিডিয়া হাউসে অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) জেলা কমিটির আয়োজনে অবহিতকরণ সভায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সুপ্রর সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব। সভায় কর প্রদানকারীদের সংখ্যা, কর প্রদানে লোকজনকে উৎসাহিত করা, কর প্রদানে হয়রানি বন্ধ করে এ প্রক্রিয়া সহজ করার আহ্বান জানানো হয়। অবহিতকরণ সভায় বক্তব্য দেন সুপ্রর জেলা কমিটির সদস্য মমিনুর রহমান, নুর আলম, তোফায়েল হোসেন প্রমুখ।