অবহিতকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলায় ১৪ নভেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ২ লাখ ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আধুনিক সদর হাসপাতালের সম্মেলন কক্ষে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এক অবহিতকরণ সভা করে ওই তথ্য জানানো হয়। সিভিল সার্জন আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. মিজানুর রহমান, নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের প্রমুখ।