অবহিতকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিত্য গোপাল চৌধুরী। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস, চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান টি এম শফিকুল ইসলাম প্রমুখ। সভায় ১৪ নভেম্বর উপজেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৫১ হাজার শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়।