প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে দিনাজপুরের বিরামপুর পুরাতন বাজারে গতকাল বুধবার বেলা ১১টায় মসলা মিল বিষয়ে আদালতের আদেশ অবহিতকরণ শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বেলার রাজশাহী কার্যালয়ের মাঠ কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পৌর সভার প্যানেল মেয়র মোজাফ্ফর রহমান। সভায় বক্তারা পরিবেশদূষণকারী অবৈধ কারখানাগুলো অন্যত্র স্থানান্তরসহ যেসব কারখানা নতুন করে অবৈধভাবে মরিচ-হলুদ এবং অন্যান্য দ্রব্য ভাঙানোর কলকারখানা চালু রেখেছে, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরসহ স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।