প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলায় জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়নভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং সম্পৃক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বাউফল পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জাকির হোসেন।