অবহিতকরণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতকালে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে খেজুর রস সংগ্রহকারী গাছিদের নিয়ে এক অবহিতকরণ সভা হয়েছে। গতকাল রোববার নওগাঁ জিলা স্কুল মাঠে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা এই সভা করে। নওগাঁ সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি। প্রধান আলোচক ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক আবুল খায়ের মোহাম্মদ শামছুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আমিনুর রহমান, মোজাম্মেল হক, আনজুমান আরা।