অবহিতকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আচরণবিধিমালা অবহিতকরণ সভা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ সভা হয়। উপজেলা রিটার্নিং ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান মণ্ডল, সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার সভায় সচেতনতা সৃষ্টির জন্য প্রার্থীদের আচরণবিধিমালা অবহিত করেন। সভায় নয়টি ইউনিয়নের ৪৭ জন চেয়ারম্যান প্রার্থী, ৩২০ জন ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদের ১২৬ জন প্রার্থী উপস্থিত ছিলেন।