প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের পিছিয়ে পড়া প্রায় চার হাজার দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে গৃহীত ‘জীবিকা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় নগরের বন্দরবাজার এলাকার জেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা আইডিয়া ও ব্র্যাকের উদ্যোগে এ সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহীদ মো. সাইদুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল আহাদ, শেভরন বাংলাদেশের ফিল্ড কমিউনিটি এনগেজমেন্ট-বিষয়ক ব্যবস্থাপক জুলফিকার আহমেদ চৌধুরী।