অবহিতকরণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৮ মে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিতকরণ সভা হয়। উপজেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয়ের আয়োজনে এ সভা হয়। সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুর রহমান। সভায় বক্তব্য দেন গকুল চন্দ্র দেবনাথ, কিরণ চন্দ্র দেবনাথ, মো. শামছুদ্দীন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন। সভায় সম্ভাব্য প্রার্থীরাও নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের কাছেও স্বচ্ছতা দাবি করেন।