প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গতকাল রোববার পরিবার পরিকল্পনা, প্রসব-পরবর্তী স্থায়ী ও দীর্ঘমেয়াদি সেবা জোরদারবিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক এস এম আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবির, ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির ও পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত সভায় সহযোগিতায় ছিল ‘মায়ের হাসি’ ও ‘এনজেন্ডার হেলথ বাংলাদেশ’। পরিবার পরিকল্পনার স্থায়ী ও দীর্ঘমেয়াদি সেবা জোরদারকরণ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার।