প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শিবপুরে অবহিতকরণ সভা করেছে দুর্নীতি দমন কমিশন। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার আটটি দপ্তর নিয়ে ২৭ জুন গণশুনানি উপলক্ষে এ সভা করা হয়। ইউএনও মো. আশরাফুল আফসারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দুদকের ঢাকা বিভাগীয় উপপরিচালক নাছিম আনোয়ার, দুদকের সহকারী পরিচালক মো. ফজলুল বারী, মাছিমপুর ইউপির চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার, নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সূর্য্য কান্ত দাস, সাধারণ সম্পাদক মো. বশিরুল ইসলাম, শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোসলেহউদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক নুরউদ্দিন মো. আলমগীর প্রমুখ।