অবহিতকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রবীন্দ্র মিলনায়তনে তথ্য অধিকার আইনবিষয়ক জন–অবহিতকরণ সভা হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। এতে সভাপতিত্ব করেন ইউএনও শামীম আহমেদ। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রতাপ চন্দ্র বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে কীভাবে সাধারণ নাগরিক আইনের মাধ্যমে তাঁদের অধিকার আদায় করবেন, সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বিকেলে উল্লাপাড়া উপজেলার বিআরডিবি মিলনায়তনেও একই ধরনের সভা হয়।