অবহিতকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে ১৬ বছরে কমানো হলে বাল্যবিবাহ, শিশু ও মাতৃমৃত্যুর হার বেড়ে যাবে। গতকাল সোমবার সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে ‘কমিউনিটি হেলথ মোবিলাইজেশন’ শীর্ষক এক অবহিতকরণ সভায় বক্তারা এ কথা বলেন। স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন মংতেঝ রাখাইন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক উখ্যাই, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক খায়রুল বাশার।