প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকার সহায়ক প্রকল্প (এলজিএসপি-২) ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সার্বিক কার্যক্রমের বিষয়ে এক অবহিতকরণ সভা গতকাল রোববার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে ১০ জন ইউপি চেয়ারম্যান, ১২০ জন ইউপি সদস্য ও ১০ জন ইউপি সচিব অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। প্রধান আলোচক ছিলেন এলজিএসপি-২ প্রকল্পের ঠাকুরগাঁও জেলা সহায়ক মো. কামরুল হাসান। বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. ইসমাইল হোসেন, কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।