অবহিতকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ডিসেম্বর জয়পুরহাটে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে গতকাল বেলা ১১টায় জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিকদের জন্য এক অবহিতকরণ সভা করা হয়। জেলা সিভিল সার্জন জসিম উদ্দিন হাওলাদার বলেন, ভিটামিন ‘এ’-এর অভাবে শিশুদের রাতকানা রোগ এবং অপুষ্টিজনিত মৃত্যু হয়। কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে, এ জন্য ২৪টি ভ্রাম্যমাণ কেন্দ্র থাকবে। সভায় আরও বক্তব্য দেন জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক খুরশিদ আলম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক যোবাইর গালীব, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী।