প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে গতকাল বুধবার জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে ওরিয়েন্টেশন ও অবহিতকরণ সভা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমজান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ এনামুল কবির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আতিকুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হক খন্দকার, ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, নূরুল আমিন, সফিকুল ইসলাম প্রমুখ। এই উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ১০ ডিসেম্বর ১২ থেকে ৫৯ মাস বয়সের ৪১ হাজার ৫০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।