অবহিতকরণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও জঙ্গিবাদবিরোধী জনসচেতনতা সৃষ্টিতে ৩১ ডিসেম্বর কিশোরীদের নিয়ে সাইক্লিং ও মিনি ম্যারাথনের আয়োজন করা হচ্ছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এই কর্মসূচির আয়োজন করছে। এ বিষয়ে গতকাল রোববার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবে অবহিতকরণ সভা হয়। গতকালের সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী। মূল নিবন্ধ পাঠ করেন ইএসডিওর জ্যেষ্ঠ সমন্বয়ক শাহ আমিনুর রহমান।