অবহিতকরণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) সমষ্টি প্রকল্পের অবহিতকরণ সভা হয়েছে। এসডিসি ও কেয়ারের সহযোগিতায় এ সভার আয়োজন করে বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) নামের একটি বেসরকারি উন্নয়ন সংগঠন। রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনির সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ, বিডিওর নির্বাহী পরিচালক আখতার হোসেন, কেয়ার বাংলাদেশের রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার ইমরান হাসান, ‘এসডিসি-সমষ্টি প্রকল্প’ ব্যবস্থাপক আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ২০২০ সালের মধ্যে দুই লাখ পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হবে। প্রথম পর্যায়ে উপকারভোগী খানার সংখ্যা ১২ হাজার ৮৫০।