প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ে গতকাল সোমবার ‘প্রমোশন অব রাইটস ফর এথনিক মাইনরিটি অ্যান্ড দলিতস্ ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম’ (প্রেমদীপ) তৃতীয় পর্যায় সম্পর্কে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ প্রকল্প দলিত ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমানের স্থায়ী উন্নয়নের জন্য হাতে নেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সভাকক্ষে বেসরকারি সংস্থা ইএসডিওর নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদ-উজ-জামান এতে সভাপতিত্ব করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল। দাতা সংস্থা হেকস ইপারের সহযোগিতায় ইএসডিও ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার চারটি উপজেলার ৩ হাজার ৭৫৪টি দলিত ও ক্ষুদ্র জাতিসত্তার পরিবার নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে।