অবহিতকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী সহযোগীবিষয়ক সংস্থা (আরকো) বাস্তবায়িত ‘দলিত/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের অধিকার, ক্ষমতায়ন ও মূল ধারায় প্রবেশ’ প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা গতকাল রোববার নওগাঁ শহরের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। হেক্স ও ইপারের সহযোগিতায় আরকো চার মেয়াদি এই প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। এই প্রকল্পে মূলত আদিবাসীদের ভূমি সমস্যা ও দলিত সম্প্রদায়ের মানুষের অধিকার নিয়ে কাজ করবে। আরকোর নির্বাহী পরিচালক সজল চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সাংসদ সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সত্যব্রত সাহা প্রমুখ।