প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরে গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে লক্ষ্মীপুর পৌর ভূমি অফিসের সামনে ভূমি ব্যবস্থাপনাকে স্বচ্ছ, জবাবদিহি, সেবামূলক ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় লক্ষ্মীপুরে ভূমি অফিসে ঘুষ বন্ধের ঘোষণা দেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতানের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর মেয়র আবু তাহের, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া, সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আল মামুন মিয়া।