অবহিতকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকার আসাদুজ্জামান খান অডিটরিয়াম মিলনায়তনে গতকাল সোমবার তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা হয়েছে। এতে তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) যুগ্ম সচিব মো. মুহিবুল হোসেইন প্রধান অতিথি ছিলেন। উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন যৌথভাবে এর আয়োজন করে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা সারোয়ার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাদেকুর রহমান। কিশোরগঞ্জ প্রতিনিধি