অবহিতকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় তথ্য অধিকার সম্পর্কে জন-অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে তথ্য কমিশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান খান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক (প্রশিক্ষণ) ভূঁইয়া মো. আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজের অধ্যক্ষ মো. ইসলাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, ইটনা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান প্রমুখ।