অবহিতকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিশু ইনজুরি প্রতিরোধে করণীয় বিষয়ে অবহিতকরণ সভা হয়েছে। গতকাল বুধবার উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বেড়াবাজুয়া এলাকায় অবস্থিত সিআইপিআরবির (সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ) সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও ইকবাল আখতার। সিআইপিআরবির রায়গঞ্জ প্রকল্প সমন্বয়কারী ইখতিয়ার উদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা ভার্কের রায়গঞ্জ প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র দে, গুড নেইবার্স বাংলাদেশের সিরাজগঞ্জ সিডিপির (কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট) ব্যবস্থাপক সীমান্ত চিসিম, নলকা সিডিপির ব্যবস্থাপক লিংকন রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুন্নবী মিঞা প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি