অবহিতকরণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দেশে এবার প্রথমবারের মতো মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কৃমিনাশক বড়ি খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি অবহিত করার জন্য ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে গতকাল রোববার এক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা তাজুল ইসলাম খান। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১ লাখ ৫৫ হাজার শিক্ষার্থীকে কৃমিনাশক বড়ি খাওয়ানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ১-৬ এপ্রিল এ কার্যক্রম চলবে।