অবহিতকরণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় পিসিভি (নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন) ও আইপিভির (ইনঅ্যাকটিভেটেড পোলিও ভ্যাকসিন) সংযোজন উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্। রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিত্য গোপাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আকবর আলী, উপসহকারী চিকিৎসা কর্মকর্তা চন্দন কুমার সরকার প্রমুখ।