প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নিরাপদ পুষ্টিকর খাবার, সুস্থ জীবনের অঙ্গীকার’ এ স্লোগান নিয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অবহিতকরণ সভা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় এবং ব্র্যাক স্বাস্থ্য-পুষ্টি-জনসংখ্যা কর্মসূচির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্র্যাকের দাউদকান্দি উপজেলা ব্যবস্থাপক (স্বাস্থ্য) সাইফুল ইসলাম, কর্মসূচি সংগঠক (পুষ্টি) মাছুম মিয়া প্রমুখ বক্তব্য দেন। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি|