অবহিতকরণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণ, দরিদ্র ও অধিকারবঞ্চিত নারীদের আইনগত ও আর্থসামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে বাঁচতে শেখার উদ্যোগে গতকাল সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে। বাঁচতে শেখা কর্মসূচির পরিচালক অনুপ সাহার সভাপতিত্বে কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, বাঁচতে শেখা প্রকল্প সমন্বয়কারী মটর কুমার মণ্ডল, উপজেলা প্রকল্প সমন্বয়কারী মতিয়ার রহমান, কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, শ্রীফলতলী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।