অবহিতকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্সের (আইডিয়া) উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় নগরের মীরাবাজার এলাকার একটি রেস্তোরাঁর মিলনায়তনে গতকাল রোববার সকালে ‘সোশ্যাল এনগেজমেন্ট ফর বাজেটারি অ্যাকাউন্টেবিলিটি (সেবা)’ শীর্ষক এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার সিলেট জেলার উপপরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এবং এলজিএসপির জেলা ফ্যাসিলিটেটর মো. আবু হানিফ তালুকদার। শুভেচ্ছা বক্তব্য দেন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক।