অবহিতকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, মা ও শিশুর এইচআইভি-এইডস প্রতিরোধ ও শিশু সুরক্ষাবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সেভ দ্য চিলড্রেন ও ইউনিসেফের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়। রাজবাড়ীর সিভিল সার্জন মাহবুবুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান, বিশেষ অতিথি পুলিশ সুপার জিহাদুল কবির, কেকেএসের নির্বাহী পরিচালক ফকির আবদুল জব্বার, রাজবাড়ী প্রেসক্লাব সভাপতি খান মো. জহুরুল হক প্রমুখ।