অবহেলায় অ্যাম্বুলেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি গত বৃহস্পতিবার রাত থেকে কেন্দুয়া-আঠারোবাড়ী সড়কের আদমপুর এলাকায় নষ্ট হয়ে পড়ে আছে। এটি সরানোর কোনো উদ্যোগ নেই। ফলে অন্য গাড়ির ধাক্কায় যেকোনো সময় অ্যাম্বুলেন্সটির বড় ধরনের ক্ষতি হতে পারে। এ ব্যাপারে হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. সাইফুল ইসলাম গতকাল শনিবার বিকেলে বলেন, চাকা নষ্ট হয়ে যাওয়ায় অ্যাম্বুলেন্সটি রাস্তার ওপর থেকে সরানো সম্ভব হচ্ছে না। তবে চাকা মেরামতের চেষ্টা চলছে  ছবি ও লেখা: শেখ কামাল, কেন্দুয়া (নেত্রকোনা)