অবহেলায় পড়ে আছে বীরশ্রেষ্ঠর জাদুঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝকঝকে ভবনটি নির্মিত হয় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। নাম দেওয়া হয় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। ভেতরে ঢুকে বোঝা গেল, নামেই এটি জাদুঘর। এখানে বীরশ্রেষ্ঠর ছবি ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক কোনো আলোকচিত্র বা স্মারক নেই।যাতায়াতব্যবস্থাও করুণ। এমনকি বিজয় দিবস উপলক্ষে গতকাল রোববার সেখানে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে এমন অবহেলায় পড়ে আছে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি। এর প্রতি দর্শনার্থীদের আকৃষ্ট করতে সরকারের কোনো উদ্যোগ নেই বলে বীরশ্রেষ্ঠর আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।রহিমগঞ্জ গ্রামের আবদুল গণি মিয়া (৭৫) জানান, মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে সরকার একটি স্থাপনা নির্মাণ ও কিছু বই দিয়ে দায়িত্ব শেষ করেছে। যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় দর্শনার্থী নেই বললেই চলে। জাদুঘরটিতে গেলে মহিউদ্দিন জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যাবে, এমন কোনো নিদর্শন বা উপকরণ নেই। এসব কারণে যাঁরা এখানে আসেন, তাঁরাও হতাশ হয়ে ফিরে যান।গত শনিবার সরেজমিনে দেখা গেছে, গ্রন্থাগার ও সঞ্চৃতি জাদুঘর ফাঁকা পড়ে আছে। দর্শনার্থী নেই। মুক্তিযুদ্ধ বা বীরশ্রেষ্ঠর কোনো সঞ্চৃতিও এখানে নেই। বাবুগঞ্জ আগরপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও রহিমগঞ্জ গ্রামের বাসিন্দা আয়েশা আক্তার বলে, ‘এই গ্রন্থাগারে ধর্মীয় বই, হাদিস, গল্প ও উপন্যাস পড়ার জন্য মাঝেমধ্যে যাই। মুক্তিযুদ্ধের বই আছে, তবে সেগুলো পড়া হয়নি।’ একই কলেজের শিক্ষার্থী সুমা আক্তার ও সাবিনা আক্তার জানায়, মহিউদ্দিন জাহাঙ্গীর যুদ্ধ করে জীবন দিয়েছেন। এর বাইরে আর কিছুই জানা নেই তাদের।জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফরিদউদ্দিন জানান, এখানে আসার যোগাযোগব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি। মাত্র তিন কিলোমিটার সড়ক নির্মাণ না হওয়ায় প্রায় ১৫ কিলোমিটার ঘুরে মানুষকে এখানে আসতে হয়।বীরশ্রেষ্ঠর ভাই মো. মঞ্জুর রহমান প্রথম আলোকে জানান, সঞ্চৃতি জাদুঘরে যদি কিছু না থাকে, তাহলে জাদুঘর করার মানে কী? মহিউদ্দিন জাহাঙ্গীর যেসব স্থানে যুদ্ধ করেছেন, সেসব স্থানের ছবি স্থাপন করার জন্য অনুরোধ করেও আজ পর্যন্ত সাড়া পাওয়া যায়নি। ওই সব বিষয় থাকলে মানুষ তাঁর অবদানের কথা এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারত।গ্রন্থাগারের রক্ষণাবেক্ষণকারী সিদ্দিকুর রহমান জানান, এখানে গ্রন্থাগারিক নেই, কোনো কর্মচারী নেই। সকালে গ্রন্থাগার খোলা, বন্ধ ও পরিচ্ছন্ন—সবই তাঁকে করতে হয়। সড়ক উন্নয়নের ব্যাপারে জেলা পরিষদ আশ্বাস দিলে তা আজও বাস্তবায়ন হয়নি।জানতে চাইলে বরিশাল জেলা পরিষদের প্রশাসক মুখলেসুর রহমান বলেন, ‘আগে কী হয়েছে জানি না। তবে আমরা রাস্তাটি করার উদ্যোগ নেব।’ বীরশ্রেষ্ঠর ভাইয়ের ছেলে ছাব্বির হোসেন আক্ষেপ করে জানান, আগে পরিবারের পক্ষ থেকে এখানে অনুষ্ঠানের আয়োজন করা হতো। দুই বছর ধরে তাও হচ্ছে না। সরকারি বা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও অনুষ্ঠানের আয়োজন করা হয় না।