অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর আধুনিক জেলা হাসপাতালে গতকাল রোববার সেবিকার অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত নার্সকে বরখাস্ত করে।
জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামের খোকন মিয়া তাঁর নবজাতককে শ্বাসকষ্টের জন্য গত শনিবার ওই হাসপাতালে ভর্তি করেন। রোববার দুপুরে তাকে ওসমানী মেডিকেলে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। এ সময় শিশুর অভিভাবকেরা অ্যাম্বুলেন্স আনার জন্য হাসপাতালের বাইরে যান। এসে দেখেন দায়িত্বরত নার্স জ্যোৎস্না বেগম ইনকিউবেটরে থাকা শিশুর অক্সিজেন খুলে রেখেছেন।