অবহেলিত শিশুদের নিয়ে সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির অবহেলিত শিশুদের নিয়ে গতকাল বুধবার শিশু সম্মেলন হয়েছে।
স্থানীয় বেসরকারি সংস্থা মুক্তি মহিলা সমিতির (এমএমএস) আয়োজনে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় সংস্থাটির দৌলতদিয়ার প্রধান কার্যালয় চত্বরে এ সম্মেলন হয়।
মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম। মুক্তি মহিলা সমিতির জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা আশরাফ উজ্জামানের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইভিসিডিবির (এডুকেশন ফর মোস্ট ভালনারেবল চিলড্রেন অব দৌলতদিয়া ব্রোথেল) প্রকল্প কর্মকর্তা মো. ইমদাদুল হক।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভিন, সেভ দ্য চিলড্রেনের শিক্ষা প্রকল্পের ব্যবস্থাপক সাইফুল ইসলাম খান, শিশু ক্লাবের সভানেত্রী মৌ আকতার, ছাত্র বাদশা মিয়া প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া সম্মেলনে কয়েক শ শিশু অংশ নেয়।