অবাঞ্ছিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী খোন্দকার লিয়াকত আলীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিএনপির সমর্থন না পেয়ে মনোনয়নপ্রত্যাশী সাতজন গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করে এ ঘোষণা দেন। তাঁরা হলেন জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবদুল মান্নান, নালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল হাসেম বিশ্বাস, বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, পয়লা ইউপির সাবেক চেয়ারম্যান আহামঞ্চদ আলী ভূঁইয়া, ঘিওর উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফিরোজ আলম চৌধুরী ও রেজাউল কবির।
মানিকগঞ্জ প্রতিনিধি