অবাধ-নিরপেক্ষ নির্বাচন করায় সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে: আবদুর রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ সিটি কর​পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনের সঙ্গে তাঁর নির্বাচন সমন্বয়কারী আবদুর রাজ্জাক। আজ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সাঈদের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তাঁরা। ছবি: ফোকাস বাংলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনের নির্বাচন সমন্বয়কারী আবদুর রাজ্জাক মনে করছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করায় সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাঈদ খোকনের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের এই নেতা এ মন্তব্য করেন।

আবদুর রাজ্জাক বলেন, নিশ্চিত পরাজয় জেনে বিএনপি নির্বাচন বর্জন করেছে। এর মাধ্যমে নতুন করে কোনো আন্দোলন করা যায় কি না, তার ছক তৈরি করতে চাইছে।

নির্বাচনে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমি মনে করি না এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। অবাধ-নিরপেক্ষ নির্বাচন করায় সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।