অবাধ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার চালু করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আবারও তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু করতে হবে। কারণ, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।আগামী ১২ মার্চের বিএনপির ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি সফল করতে গতকাল শনিবার নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে বিএনপি আয়োজিত কর্মিসভায় ইনাম আহমদ চৌধুরী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আনিছুল আরেফীন চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন হারুন-অর-রশীদ, শামসুজ্জামান, বিলকিছ ইসলাম, আলমগীর সরকার, সোহেল পারভেজ ও মিজানুর রহমান চৌধুরী।