অবাধ নির্বাচনের জন্য দলগুলোকে একসঙ্গে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত ব্রিটেনের নতুন হাইকমিশনার রবার্ট গিবসন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, এ ধরনের নির্বাচন আয়োজনের জন্য একটি শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন জরুরি। গতকাল সোমবার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ব্রিটিশ হাইকমিশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন গিবসন। গুলশানের বেস গ্যালারিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।গিবসন গতকাল সকালে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হিসেবে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেন। এর আগে ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশে ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।প্রধান বিরোধী দলের দাবি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আর সরকারের অবস্থান হচ্ছে, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে—সাংঘর্ষিক এ পরিস্থিতি নিয়ে জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন গিবসন।