অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জাপানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণাকালে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাপান। খবর ইউএনবির।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে জাপান এ উদ্বেগ প্রকাশ করে। একই সঙ্গে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার বিষয় নিশ্চিত করতে সবাই ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করে দেশটি। বিবৃতিতে বলা হয়, ‘নির্বাচনী প্রচারণা ও ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ মহল সর্বোচ্চ সংযম প্রদর্শন করবে বলে আমরা প্রত্যাশা করি।’