অবিবাহিতদের বাড়ি ভাড়া দিতে নিষেধ করেনি পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে অবিবাহিত লোকজনকে বাসা ভাড়া না দেওয়ার বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি পুলিশ। শুধু ভাড়টিয়াদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে থানায় জমা দেওয়ার বিষয়ে বাড়ির মালিকদের প্রতি নির্দেশনা রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান গতকাল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
মাসুদুর রহমান বলেন, অবিবাহিত লোকজনের পূর্ণাঙ্গ তথ্য সংশ্লিষ্ট থানায় দিতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র, অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ছবি, বয়স, স্থায়ী ঠিকানাসহ বিস্তারিত তথ্য।
মাসুদুর রহমান বলেন, জনগণকে স্বস্তি দেওয়ার জন্য এ তথ্যগুলো দিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। যারা শান্তিপ্রিয়, তারা তথ্য দিচ্ছে। সমস্যা মোকাবিলায় নাগরিক সহায়তার অংশ হিসেবেই তথ্য দেওয়ার এই নির্দেশনা।