অবিরাম বর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত নিঝুম দ্বীপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিন ধরে অবিরাম বর্ষণ ও পূর্ণিমার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপ। গত সোমবার থেকে নিঝুম দ্বীপ তিন-চার ফুট পানির নিচে তলিয়ে আছে। দ্বীপের প্রায় সব ঘরবাড়িতে পানি উঠে গেছে। স্থানীয় লোকজন এ কথা জানান।
স্থানীয়রা জানান, পাড় ভেসে যাওয়ায় প্রায় ১০০ পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। রাস্তাঘাট প্রায় এক ফুট পানির নিচে ডুবে আছে।
গতকাল বুধবার নিঝুম দ্বীপ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল্লা প্রথম আলোকে বলেন, নিঝুম দ্বীপের শত শত পরিবার তিন দিন থেকে পানিবন্দী হয়ে আছে। এসব পরিবারের লোকজন বাড়িঘর থেকে বের হতে পারছে না।