অবিলম্বে গ্রামীণ মজুরদের জন্য রেশনিং চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি অবিলম্বে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জন্য পল্লি রেশনিং ব্যবস্থা চালু, গ্রামীণ প্রকল্পের অনিয়ম বন্ধ করে ওএমস ও ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি চালুর দাবি জানিয়েছে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।মানববন্ধনে সমিতির নেতারা বলেন, দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ ক্ষেতমজুর ও গ্রামীণ মজুর। সমাজের এই বিশাল জনগোষ্ঠী আজ সবচেয়ে বেশি অবহেলিত। চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় দামের কারণে অতি কষ্টে তাদের দিন কাটছে। তাই এই জনগোষ্ঠীকে বাঁচাতে অবিলম্বে নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান তাঁরা।ক্ষেতমজুর সমিতির সভাপতি সোহেল আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সৈয়দ আহম্মেদ, অনিরুদ্ধ দাস, রমেন্দ্র বর্মণ, হীরক পাশা প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।