অবিলম্বে জেলা বাজেট বাস্তবায়নের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রীর প্রতিশ্রুত জেলা বাজেট অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছে গভার্নেন্স অ্যাডভোকেসি ফোরাম। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি করে। সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ। এতে বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বরাদ্দ টাকার অঙ্কে বৃদ্ধি পেলেও প্রকৃত বরাদ্দ বেড়েছে সামান্য। বিগত দুটি অর্থবছরে অর্থমন্ত্রীর বক্তব্যে জেলা বাজেট প্রণয়নের প্রতিশ্রুতি থাকলেও তার বাস্তবায়ন ঘটেনি। স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন খাতে মন্ত্রী ও আমলাদের কর্তৃত্বে ব্যয়িত বাজেটের পরিমাণ অনেক বেশি, যার বাস্তবায়নে নির্বাচিত প্রতিনিধিদের ভূমিকা সামান্য।