প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদকর্মীদের অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার আগে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ঘোষিত মূল বেতনের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছে সাংবাদিকদের কয়েকটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এই দাবি জানানো হয়। সমাবেশ থেকে ২৪ নভেম্বরের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যারহস্য উন্মোচনের দাবি জানানো হয়। অন্যথায় পূর্বঘোষণা অনুযায়ী পরদিন ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান সাংবাদিক নেতারা। সমাবেশে সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, আবদুল জলিল ভূঁইয়া, আবদুস শহিদ, ওমর ফারুক, মুহাম্মদ বাকের হোসাইন, সাখাওয়াত হোসেন, শাবান মাহমুদ, সাজ্জাদ আলম খান প্রমুখ।